চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন করতে হবে ৩০ নভেম্বরের মধ্যে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২ নভেম্বর ২০২৬, ১৫: ৫০

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পাঁচটি বিভাগ ও ইনস্টিটিউটে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে প্রভাষক পদে মোট ১১ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। গত ১ নভেম্বর ২০২৬ তারিখে প্রকাশিত এ নিয়োগ বিজ্ঞপ্তিতে আগ্রহী বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে নির্ধারিত ফরমে আবেদন আহ্বান করা হয়েছে।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে (আইইআর) প্রভাষক পদে ২ জন, বাংলাদেশ স্টাডিজ বিভাগে ২ জন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে ২ জন এবং ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগে ২ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এছাড়া যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ৩ জন প্রভাষক নিয়োগ দেওয়া হবে।

নিয়োগপ্রাপ্তদের জাতীয় বেতন স্কেল-২০২৬-এর নবম গ্রেড অনুযায়ী বেতন-ভাতা প্রদান করা হবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আবেদনকারীদের প্রয়োজনীয় যোগ্যতা, শর্তাবলি ও বিস্তারিত তথ্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে অথবা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের নোটিশ বোর্ড (https://cu.ac.bd/noticeboard) থেকে সংগ্রহ করা যাবে। নির্ধারিত আবেদন ফরম ও প্রকাশনার তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের https://cu.ac.bd/forms.php ঠিকানা থেকেও ডাউনলোড করা যাবে।

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরমে পূরণ করা ৬ সেট আবেদনপত্র আগামী ৩০ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে (সকাল ৮টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসে জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আবেদনপত্রের সঙ্গে জমা দেওয়া ব্যাংক ড্রাফট বা পে-অর্ডারসহ অন্যান্য কাগজপত্র ফেরতযোগ্য নয়।

spot_img

Related Articles