এইচএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু

CT Online Desk
প্রকাশিত: ১ নভেম্বর ২০২৬, ১৭: ১৯

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন আজ থেকে শুরু হয়েছে। আগামী ৭ নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে বলে জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

শিক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে (https://rescrutiny.eduboardresults.gov.bd) প্রবেশ করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে নিজ নিজ শিক্ষা বোর্ড নির্বাচন এবং মোবাইল নম্বর প্রদান করে আবেদন করতে পারবেন।

প্রতি পত্রের জন্য আবেদন ফি ১৫০ টাকা। দুই পত্রের বিষয়ে আবেদন করতে হলে উভয় পত্রের জন্যই আবেদন করতে হবে।

বিকাশ, নগদ, ডিবিবিএল রকেট, উপায় ও সোনালী সেবার মাধ্যমে ফি জমা দেওয়া যাবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরাসরি বা ম্যানুয়াল কোনো আবেদন গ্রহণ করা হবে না।

spot_img

Related Articles