সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যুতে আইআইইউসি কর্তৃপক্ষের শোক

কমার্শিয়াল টাইমস রিপোর্ট, চট্টগ্রাম
প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৬, ১৮: ৩১

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চিটাগং (আইআইইউসি)-এর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান, উপাচার্য ও উপ-উপাচার্য।

যৌথ শোকবার্তায় বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এএনএম শামসুল ইসলাম, উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলী আযাদ এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ হাসমত আলী মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

মঙ্গলবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিরা এলাকায় ঢাকাগামী একটি ট্যাংকলরির ধাক্কায় স্থানীয় একটি বাস উল্টে গেলে নিহত হন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী মাইশা মুসফিরাত।

মরহুমার আত্মার মাগফিরাত কামনায় বুধবার জোহরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

spot_img

Related Articles