চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস খাদে পড়ে দুইজন নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৬, ১৫: ৪৯

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার কেরানিহাটে নিয়ন্ত্রণ হারিয়ে পিকনিকের একটি বাস খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪০ জন। শনিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়ক দিয়ে যাওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায় পিকনিকের বাসটি। এতে হতাহত হন বাসের যাত্রীরা। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন উদ্ধারকাজে এগিয়ে আসেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

নিহতরা হলেন, সোহানা আফরোজ (৪৫) ও মো. ইসরাফিল (৫৮)।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুল আবসার জানান, দুর্ঘটনায় নিহতদের মরদেহ থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধী।

spot_img

Related Articles