কপ৩১ সম্মেলন স্থলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

কমার্শিয়াল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, ১৬: ২০
জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশনের (ইউএনএফসিসিসি) ৩১তম অংশগ্রহণকারী দেশগুলোর সম্মেলনের (কপ৩১) স্থানে আজ পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আন্তালিয়ায় দুই দিনের বিশ্বনেতাদের সম্মেলনে যোগ দেবেন।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু জানান, প্রধানমন্ত্রী স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটে সম্মেলনস্থলে পৌঁছান।

বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা সম্মেলনে অংশ নিচ্ছেন। ১২ নভেম্বর পর্যন্ত চলবে এ সম্মেলন।প্রধানমন্ত্রী ১২ নভেম্বর পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণ দেবেন। সম্মেলনের ফাঁকে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে তাঁর দ্বিপক্ষীয় বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে।

সম্মেলন শুরুর আগের দিন মঙ্গলবার ম্যাক্স রয়্যাল হোটেলে তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়িপ এরদোয়ানের সঙ্গে ৩০ মিনিটের দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী। দুই দেশের সম্পর্ক জোরদারের লক্ষ্যে এ বৈঠক হয়। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

তিন দিনের সফরে মঙ্গলবার আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী। তাঁর সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান।

spot_img

Related Articles