রোহিঙ্গা সংকট সমাধানে বৈশ্বিক উদ্যোগ আরও জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, ১৭: ১৮

রোহিঙ্গা সংকট সমাধানে এবং বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও জোরালো ও ধারাবাহিকভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। বুধবার তিনি এ আহ্বান জানান।

সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যুক্তরাজ্যের পার্লামেন্টের রোহিঙ্গাবিষয়ক সর্বদলীয় সংসদীয় গ্রুপের (এপিপিজি) একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে মন্ত্রী বলেন, ‘নাগরিকত্বের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর মাধ্যমেই কেবল এ সংকটের সমাধান সম্ভব।’ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন ব্রিটিশ এমপি ইমরান হুসাইন। দুই পক্ষ আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) চলমান কার্যক্রম এবং স্থায়ী সমাধানের জন্য বহুমুখী কূটনৈতিক উদ্যোগ অব্যাহত রাখার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করে।

প্রতিনিধিদল রোহিঙ্গাদের জন্য ন্যায়বিচারের পক্ষে প্রচারণা চালিয়ে যাওয়া এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে আরও সমর্থন আদায়ের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।

spot_img

Related Articles