বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকার অনুদান দিতে পারে জাইকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৬, ১৭: ৪৬

চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকার সম্ভাব্য অনুদান দিতে যাচ্ছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। এর আওতায় ৫০টির বেশি আধুনিক বর্জ্যবাহী যান ও ল্যান্ডফিল পরিচালনার যন্ত্রপাতি সরবরাহের পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে নতুন স্যানিটারি ল্যান্ডফিল নির্মাণে সহায়তা করবে সংস্থাটি।

বুধবার নগর ভবনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেনের সঙ্গে জাইকার প্রতিনিধিদলের বৈঠকে বিষয়টি জানানো হয়।

বৈঠকে বলা হয়, প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের অনুমোদন দিয়েছে জাপান সরকার। আগামী ডিসেম্বরে জাইকার সদর দপ্তর থেকে একটি বিশেষজ্ঞ মিশন চট্টগ্রামে আসবে। সমীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রকল্পের চূড়ান্ত অনুমোদনের সিদ্ধান্ত হবে।

চসিক জানায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দক্ষিণে ফতেয়াবাদ নন্দীরহাট এলাকায় নতুন ল্যান্ডফিলের জন্য ইতিমধ্যে ২৮ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। জাইকা বাংলাদেশের সিনিয়র রিপ্রেজেন্টেটিভ হিদেকি ওসাওয়া জানান, উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) দ্রুত তৈরির লক্ষ্যে নকশা ও প্রাক্কলন প্রস্তুতে জাইকার বিশেষজ্ঞরা চসিকের সঙ্গে কাজ করছেন।

শাহাদাত হোসেন সমীক্ষায় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে চসিকের বিদ্যমান ল্যান্ডফিলগুলোর ব্যবস্থাপনা ও উন্নয়নেও জাইকার কারিগরি সহায়তা চান তিনি।

spot_img

Related Articles