শ্রমিক বিক্ষোভে বন্ধ তিন মেট্রোস্টেশন, চলাচল স্বাভাবিক

CT Online Desk
প্রকাশিত: ১ নভেম্বর ২০২৬, ১৮: ৩০

রাজধানীর মিরপুরে বকেয়া বেতন-ভাতার দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ ছিল মেট্রোরেলের তিনটি স্টেশন। এ সময় মিরপুর-১১ স্টেশনের নিচে পুলিশের একটি গাড়িতে আগুন দেন বিক্ষুব্ধ শ্রমিকরা।

রোববার (১ নভেম্বর) পল্লবী, মিরপুর-১০ ও মিরপুর-১১ স্টেশন এলাকায় শ্রমিকদের অবস্থান ও সংঘর্ষের কারণে জননিরাপত্তা এবং সরকারি সম্পত্তি সুরক্ষায় স্টেশনগুলোতে ট্রেনের যাত্রাবিরতি ও যাত্রী চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

এমআরটি পুলিশের পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ মহসিন জানান, দুপুরের মধ্যে পর্যায়ক্রমে তিনটি স্টেশনের কার্যক্রম বন্ধ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে দুপুর ১টা ২১ মিনিট থেকে ১টা ৫৮ মিনিটের মধ্যে স্টেশনগুলো পুনরায় খুলে দেওয়া হয়।

তবে এ সময় উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের মূল লাইনে ট্রেন চলাচল সচল ছিল। বর্তমানে পুরো রুটে মেট্রোরেল চলাচল স্বাভাবিক রয়েছে।

spot_img

Related Articles