ঘটনাস্থল পরিদর্শন ও গ্যাস নির্গমনের প্রকৃত কারণ অনুসন্ধানে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) একটি প্রতিনিধি দল ঢাকা থেকে রওনা হয়েছে বলে জানা গেছে

কক্সবাজারে গভীর নলকূপ খননকালে গ্যাস ও আগুন,তদন্তে আসছে বাপেক্সের বিশেষজ্ঞ টিম

CT Online Desk
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ১৭: ০৮

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার ইনানী এলাকায় গভীর নলকূপ খনন করতে গিয়ে মাটির নিচ থেকে গ্যাস নির্গত হওয়ার পাশাপাশি আগুন বের হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে উপজেলার ছোট ইনানী সিকদারপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ঘটনাস্থল পরিদর্শন ও গ্যাস নির্গমনের প্রকৃত কারণ অনুসন্ধানে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) একটি প্রতিনিধি দল ঢাকা থেকে রওনা হয়েছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েক দিন ধরে ওই এলাকায় গভীর নলকূপ স্থাপনের জন্য মাটি খননের কাজ চলছিল। মঙ্গলবার সকাল থেকে খনন করা গর্ত দিয়ে গ্যাস বের হতে থাকে। একপর্যায়ে সেখানে আগুনও দেখা যায়। হঠাৎ এমন ঘটনায় আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গর্ত থেকে গ্যাস ও আগুন বের হওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে আগুন নেভানো সম্ভব না হওয়ায় বিষয়টি বাপেক্সের কর্মকর্তাদের জানানো হয়।

বাপেক্সের পক্ষ থেকে আগুন জ্বলন্ত অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য ফায়ার সার্ভিসকে বলা হয়েছে। বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছে গ্যাস নির্গমনের ধরন, সম্ভাব্য উৎস ও প্রকৃত কারণ সম্পর্কে তথ্য সংগ্রহ করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

এদিকে, মাটির নিচ থেকে নির্গত গ্যাসের প্রকৃতি, এর পরিমাণ এবং আগুনের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিশেষজ্ঞদের সরেজমিন পরিদর্শন ও পরীক্ষা-নিরীক্ষার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

spot_img

Related Articles