চার দিনের সরকারি সফরে টোকিও পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান

সার ও প্রযুক্তি খাতে জাপানি বিনিয়োগ চায় বাংলাদেশ

CT Online Desk
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬, ১৭: ৩১

কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) আধুনিকায়ন এবং বাংলাদেশে দ্বিতীয় সার কারখানা স্থাপনের সম্ভাবনা খতিয়ে দেখতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

টোকিওতে মারুবেনি করপোরেশনের চেয়ারম্যান মাসুমি কাকিনোকির সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান। বৈঠকে বাংলাদেশের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি), নবায়নযোগ্য জ্বালানি এবং উন্নত উৎপাদনশিল্প খাতে জাপানি বিনিয়োগ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।

প্রধানমন্ত্রী বলেন, নিয়ন্ত্রক সংস্কার, বিনিয়োগ অনুমোদন প্রক্রিয়া সহজীকরণ এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারের মাধ্যমে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) কার্যকরভাবে বাস্তবায়িত হলে দুই দেশের বাণিজ্য সম্প্রসারণ, জাপানি বিনিয়োগ বৃদ্ধি এবং নতুন ব্যবসায়িক সুযোগ সৃষ্টি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন মাসুমি কাকিনোকি।

এর আগে ১৬ সদস্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্বে চার দিনের সরকারি সফরে টোকিও পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান।

spot_img

Related Articles