লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব চন্দ্র কর দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন

লাকসামে কর্ণফুলী এক্সপ্রেসের তিন বগি লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ ব্যাহত

CT Online Desk
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ১৬: ২২

কুমিল্লার লাকসামে কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বুধবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে লাকসাম উপজেলার আজগরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর রেলপথের ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে আপ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব চন্দ্র কর দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

লাইনচ্যুত বগিগুলো সরিয়ে রেল চলাচল স্বাভাবিক করার বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

spot_img

Related Articles