জমির টপসয়েল কাটায় লাখ টাকা জরিমানা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ১২: ৫৮

চট্টগ্রাম: লোহাগাড়ায় ফসলি জমির উপরিভাগের মাটি (টপসয়েল) ও টিলা কাটার দায়ে মাহবুবুর রহমান (৫০) নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ অভিযান পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বায়েজীদ বিন-আখন্দ।

এ সময় এ জরিমানা করা হয়।
অভিযানে মাটি কাটায় ব্যবহৃত একটি এক্সক্যাভেটর জব্দ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বায়েজীদ বিন-আখন্দ বলেন, চুনতি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে ফসলি জমির টপসয়েল ও টিলা কেটে সমতল করার সংবাদ পেয়ে প্রশাসন অভিযান চালাই। ঘটনাস্থলে টিলা ও মাটি কাটার সত্যতা পেয়ে অভিযুক্তকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, পরিবেশ ও ফসলি জমি রক্ষায় উপজেলা প্রশাসনের এমন কঠোর অবস্থান অব্যাহত থাকবে। অবৈধভাবে মাটি বা টিলা কাটার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

spot_img

Related Articles